শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

মৌলভীবাজার-৩ আসনের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা

কমলগঞ্জের একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা করে দুর্বৃত্তরা


মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর ও রাজনগর) একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কেউ আহত না হলেও বিদ‍্যালয়ের শিক্ষক মিলনায়তনসহ তিনটি কক্ষের সামনের দরজা আংশিক পুড়ে গেছে বলে স্কুল ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলে গেইটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।

বিদ‍্যালয় ম‍্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে দুইটি মোটরসাইকেলে ৪জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে  দাহ‍্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগের করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু এর আগেই বিদ‍্যালয়ের ৩টি কক্ষের সামনের দরজার আংশিক পুড়ে যায়।

চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে আতঙ্ক ছড়াতে চেয়েছিল। এলাকাবাসিদের সহযোগিতায় আগুন তাৎক্ষণিক নেভানো হয়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত দৃষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার নাসরিন চৌধুরী, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এদিকে একই রাতে মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা করে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদেরে সাথে আমি নিজে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। কারা আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্কুলের বাহির থেকে কে বা কারা পেট্রল/কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজা ও জানালায় আগুন লাগার আগেই এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয়রা বলেন, এখানে সিসি ক্যামেরা আছে। সিসি দেখে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করা যাবে।

মুঠোফোনে যোগাযোগ করলে কমলগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শর করে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।  কে বা কারা আগুন লাগানোর চেষ্টা করছে তা নিশ্চিত নয়, চেষ্টা করেছে পুলিশ। তিনি বলেন পুলিশ বাইরের সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।  আজ ঘন কুয়াশার কারণে কিছু বুঝা সম্ভব হচ্ছেনা। তদন্ত চলছে।



আরও খবর