ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ফরিদপুরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও নিক্সন চৌধুরী জয়ী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 04:33:26 pm


ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী টানা তৃতীয়বারের মতো হারালেন নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে। ফরিদপুর–৩ (সদর) আসনে বড় ব্যবধানের জয় পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন নৌকার শামীম হককে।  বেসরকারি ফলাফলে জানা গেছে, ফরিদপুর-৪ আসনে গত দুই বারের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ঈগল প্রতীকে ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৪৮ হাজার ৩৫। আওয়ামী লীগের প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর কাজী জাফর উল্যাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।  প্রচারের সময় তীব্র উত্তেজনা ছড়ানো ফরিদপুর-৩ আসনে সহজ জয় পেয়েছেন ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ৬৯ হাজার ৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তাঁর ভোট ১ লাখ ৩৪ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। 


এ ছাড়া ফরিদপুরের অপর দুই আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ৩৮ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে সাবেক এই সংসদ সদস্য পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান ওরফে দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর (নোঙর) ২২ হাজার ৪৬৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।  ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে স্বল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর। ব্যবধান ১ হাজার ৯৬২ ভোটের। শাহদাবের ভোট ৮৭ হাজার ১৯৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া (ঈগল) পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

Tag
আরও খবর