ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ভুটভুটি উল্টে প্রাণ গেল স্বামী স্ত্রীর


নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ভুটভুটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁয় মৃত আত্মীয়কে দেখার উদ্দেশ্যে ভুটভুটি যোগে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন।


এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় তেল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভুটভুটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। সকালে ওই গাড়িতে শুধু ওই দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর ভুটভুটি চালক পালাতক আছে।

Tag
আরও খবর