বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল

প্রতি ফজরে নতুন মসজিদে নামাজ আদায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2022 11:56:21 pm

সংগৃহীত ছবি



◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক 


প্রতিটি মানুষ আলাদা। তাই তাদের ইচ্ছা বা শখগুলোও আলাদা। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের আগের স্বভাব বদলে যায়। কোনো কোনো শখ মানুষের ধ্যান-জ্ঞানে পরিণত হয়। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দা মুহাম্মদ দাউদকেও (৬৫) এরকম এক দুর্বিনীত আকর্ষণ আবিষ্ট করে রেখেছে। সময়-সুযোগ পেলেই নতুন মসজিদে ফজরের নামাজ আদায় এখন তার দৈনিক রুটিন। 


দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর সারজার শহর আল-হেরায় দুদশক ধরে বাস করছেন পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক মুহাম্মদ দাউদ। তিন বছর আগে তার অদ্ভুত একটা শখ জাগে। তখন নতুন মসজিদে ফজরের নামাজ পড়ার এক ব্যতিক্রমী মিশন শুরু করেন তিনি। ইতোমধ্যে তিনি ১০০ মসজিদে ফজরের নামাজ আদায় করেছেন। জীবদ্দশায় আমিরাতের সব তথা ৪ হাজার সমজিদে ফজরের নামাজ পড়তে চান তিনি। 


খালিজ টাইমসকে দাউদ বলেন, শখ থেকেই নতুন নতুন মসজিদে ফজরের নামাজ আদায় শুরু করেছিলাম। এখন তা দৈনিক রুটিনে পরিণত হয়েছে। নতুন মসজিদে মানুষ আমার মিশন সম্পর্কে জানলে তারা বেশ প্রশংসা করেন। 


২২ দেশ ভ্রমণকারী দাউদ বলেন, আমার জীবদ্দশায় আমিরাতের সব মসজিদেই ফজরের নামাজ আদায়ের ইচ্ছা আছে। জানি না কতটা সফল হবে। তবে আমার মনে হয়, আমার ছেলে মুসা বা আমার নাতি আবদুল্লাহও আমার পদাঙ্ক অনুসরণ করবে। 


জানাা গেছে, সৌদি আরব থেকে দুদশক আগে আমিরাতে স্থায়ীভাবে চলে আসেন মুহাম্মদ দাউদ। সেখানে এক মার্কিন কোম্পানির সেলসম্যানের কাজ করেন তিনি। এক সময় মোটরবাইক চালানোই ছিল তার শখ। তখন তার ৫টা দামি বাইক ছিল। 


এখন আর সে শখ নেই। শখ বদলে গেছে। এখন তার মাত্র দুইটা বাইক আছে। একটি বাইক জার্মানির বিএমডব্লিউর আর-১২০০ আরটি মডেলের, আরেকটি জাপানি কোম্পানি কাওয়াসাকি কোম্পানির নিনজা জেডএক্স১৪ মডেলের। 


সাধারণত বিএমডব্লিউর আর-১২০০ বাইক নিয়েই তিনি দূরবর্তী কোনো মসজিদে ফজরের নামাজের জন্য নিজের বাড়ি থেকে রওয়ানা দেন। দূরত্ব অনুযায়ী কখনও শেষ রাত সাড়ে ৩টা বা কখনও ৪টায় নতুন মসজিদে নামাজ আদায়ের জন্য রওয়ানা দেন মুহাম্মদ দাউদ।

আরও খবর