আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

প্রধানমন্ত্রীকে মোজাম্বিকের প্রেসিডেন্টের অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-02-2024 12:58:35 am

মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।


শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনপত্রে মোজাম্বিকের মোজাম্বিকের প্রেসিডেন্ট লিখেছেন, ‘৭ জানুয়ারি ২০২৪-এ অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আমি মোজাম্বিক প্রজাতন্ত্রের জনগণ, সরকার ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’


তিনি আরো বলেন, আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের মেহনতি জনগণ ঐক্যবদ্ধ থাকবে এবং সকলের অগ্রগতি ও কল্যাণের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মনোযোগী হবে।।


তিনি বলেন, ‘আমি আমাদের দুই দেশ এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্কের এপর জোর দিতে এই সুযোগটি কাজে লাগাচ্ছি এবং দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করছি।’


শেখ হাসিনার মহৎ দায়িত্ব পালনে ফিলিপে জ্যাকিন্টো নিউসি তার সর্বোচ্চ সহযোগিতা এবং সম্মান জানানোর আশ্বাসের পাশাপাশি সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

আরও খবর