বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

এক নারিকে বাচাতেগিয়ে বাসের নিচে পরে ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩

এক নারিকে বাচাতেগিয়ে বাসের নিচে পরে ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩



এক নারিকে বাচাতেগিয়ে বাসের নিচে পরে ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে বাসের নিচে পরে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সাথে বাসটি আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও  অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে।  তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।  


র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ য়ৌথ অভিযান চালিতে চালক সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত।  এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করে।

আরও খবর