সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রধানমন্ত্রী রপ্তানির বাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন: বাণিজ্য প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-02-2024 11:01:50 am

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের রপ্তানিযোগ্য নতুন পণ্য ও নতুন রপ্তানিবাজার সম্প্রসারণে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এছাড়া বাংলাদেশ ওষুধ ও বাই-সাইকেল রপ্তানি করতে আগ্রহী।’


১২ ফেব্রুয়ারি, সোমবার সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনার লিলি নিকলস সাক্ষাৎ করেন। এসময় তিনি এসব কথা বলেন।


কানাডার হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বের প্রশংসা করে জানান, কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। তিনি কানাডা থেকে ক্যানোলা তেল রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া অপচনশীল দ্রব্য যেমন ফলের রস (জুস), শুকনো ফল (ড্রাই ফ্রুট) নিয়ে কানাডা’র বিশেষ চাহিদার কথা জানান।


পরে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ইরানের রাষ্ট্রদূতকে জানান, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করতে গেলে অর্থ লেনদেন সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলাপ করে বিষয়টি সহজ করার আহ্বান জানান।


অন্যদিকে, নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ জানালে বাণিজ্য প্রতিমন্ত্রী দুদেশের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার আহ্বান জানান।

আরও খবর