শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।


কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর থানা পর্যায়ের ফাইনাল খেলায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে কোতোয়ালি মডেল থানার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় আজ ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেনবরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে খেলা উপভোগ ও খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিয়ে এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ সময়ে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি জনমুখী, গণমুখী ও প্রতিরােধমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এ ছাড়াও এ ধরনের একটি আয়োজন তরুণ প্রজন্মকে স্মার্ট ফোন তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে এনে সুস্থ সুন্দর জীবন গঠনের সহায়ক ভূমিকা পালন করবে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করে।এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব ফজলুল করিম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সাধারণ সম্পাদক শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব জনাব এস এম জাকির হোসেন, বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, খেলোয়াড় ও আগত দর্শকবৃন্দ।


আরও খবর