সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

এবার ক্ষমতায় না আসলে ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে যেত : প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2024 09:20:57 am

এবার ক্ষমতায় আসতে না পারলে গত ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে দেশ অন্ধকারে চলে যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নাগরিক সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।


পঁচাত্তর পরবর্তী এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। মানুষের পাশে থেকে আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি।


তিনি এরপর বলেন, রাজনৈতিক দল সংগঠিত না থাকলে দুর্যোগ মোকাবেলা কঠিন। নিজেরা সংগঠিত হতে না পেরে বিএনপি জনগণ ও আওয়ামী লীগকে দোষ দিয়ে যাচ্ছে।


দেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য না, আদর্শ নিয়ে রাজনীতি করেছি। এখন মানুষের আর্থিক সচ্ছলতা এসেছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই আমাদের লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এখন স্যান্ডেল বগলে নিয়ে হাঁটতে হয় না।


তিনি বলেন, যারা জ্বালাও পোড়াও করবে, তাদের মানুষ কেন ভোট দিবে? ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচনে আসেনি। এখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচনে না এসে এখন হুমকি-ধামকি দিচ্ছে। কিছু খুচরা পার্টি আছে, তারা লাফায়। দেশে কিছু রাজনৈতিক দল আছে, একজনের কথায় যারা তিড়িং বিড়িং করে লাফায়, কিন্তু কিছু করতে পারে না। নিজেরা সংগঠন করতে না পেরে আওয়ামী লীগ ও জনগণকে দোষ দিয়ে লাভ নাই।


এরপর দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। বিদেশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেদের তৈরি করতে হবে। কেউ যেন দেশকে পেছনে নিতে না পারে।

আরও খবর