প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

উলিপুরে ৩টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান ; ১২ লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে উলিপুর উপজেলার ৩টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 বুধবার উলিপুর উপজেলার ৩টি ইট ভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গোড়াই পাঁচপীরে অবস্থিত মেসার্স এমএম ব্রিক্স ইট ভাটাকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও মালতিবাড়ীতে অবস্থিত মেসার্স এইচএম ব্রিক্স নামক ইট ভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইন্সেস না থাকায় ৪ লক্ষ টাকা এবং নিরাশির পাথার তবকপুরে অবস্থিত মেসার্স এমআরবি ইকো ব্রিক্সকে ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ মোট ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং এসকে ভেটর দিয়ে কিলোনের একাংশ ও কিছু কাঁচা ইট ভেঙ্গে নষ্ট করা হয়।

পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এতে কুড়িগ্রাম পুলিশের একদল সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষা ও বায়ু দুষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও খবর