আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

রাবি ভর্তি পরীক্ষা: ঢাকা- রাজশাহী রুটে বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইট চালু

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত আরো নির্বিঘ্ন করতে ও ভোগান্তি কমাতে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে  বিশেষ ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর রাজশাহী জেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম শান্ত।

তিনি বলেন, আগামী দুই একদিনের মধ্যে আমরা শিডিউলটি পাবলিশ করে দিবো। তখন অনলাইনে টিকেট পাওয়া যাবে।

বিমান বাংলাদেশের রাজশাহী জেলা ব্যবস্থাপক আরো জানান, "গতবছরই প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ঘিরে বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল। সোশ্যালি এবং কমার্শিয়ালি গতবার আমরা সাকসেসফুল হয়েছিলাম; বিমানও সেটি এপ্রিসিয়েট করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বছরের ভর্তি পরীক্ষায়ও শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের বিষয়টি চিন্তা করে আগামী ৫, ৬, ৭ ও ৮ মার্চ বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে।"

আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘন্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫। প্রাথমিক ও চূড়ান্ত পর্যায়ে আবেদন শেষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সর্বমোট একক ভর্তি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৮০ জন।


সৈয়দ সাকিব/সাজ্জাদ হুসাইন

আরও খবর