আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বড়লেখায় মিরাজুল মইন জয়ের জন্মদিনে নিসচার খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজের নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয়ের জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রতি বারের মতো এবারো কেক কর্তন না করে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

নিসচা বড়লেখা উপজেলা শাখার অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমনের অর্থায়নে নিম্ন আয়ের ৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেয়াজ, ১ লিটার সোয়াবিন, ১ কেজি খেজুর এছাড়াও নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পৃষ্টপোষকতায় উপকারভোগী পরিবারগুলোকে পরিবহন যাতায়াতের জন্য নগদ ১শত টাকা করে প্রদান করা হয়। 

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদর উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো. আলিম উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ। 

এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ ও অসীম করসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়ের জন্মদিন ও সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। 

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় বর্তমানে রোড সেফটি বিষয়ে কানাডায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

আরও খবর