প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার.

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আজ সকাল  ১১টার  সময় ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুজন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম।

চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মোঃ মেহেদী হাসান, এএসআই হারুন, এএসআই নজরুল, এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ০৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে আমানগন্ডা শালুকিয়া কবরস্থান রোডের উপর খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১২ টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ সুজন মিয়া (৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি সুজন মিয়া উপজেলার ০৬ নং ঘোলপাশা ইউনিয়নের তাজুল ইসলাম এর ছেলে। আসামী সুজন মিয়ার বিরুদ্ধে পূর্বের ০৩ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামী সুজন মিয়ার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর