বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

সুস্থভাবে বেঁচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জন করতে হবে : পরিবেশমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-03-2024 05:00:21 pm

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। বায়ুদূষণে এককভাবে নয় যৌথভাবে কাজ করা হলে আগামী বছর কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে।

তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পূর্ব বাসাবো, প্রিন্স গার্ডেন কন্সট্রাকশন মাঠে প্রায় ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আজ বুধবার এ কথা বলেন। 

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদ উল ফিতর একটি আনন্দের উৎসব। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। 

মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজনের পরিবর্তে ওই অর্থে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, আমাদের সকলের উচিত ধনী ও দরিদ্র সকলের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবুজবাগ থানার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর