আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ঈদে তিন নায়কের বিপরীতে বুবলী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 01:49:43 pm

ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।


আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত সিনেমা ‘মায়া : দ্য লাভ’। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক জসিম উদ্দিন জাকির।


সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা।


মুক্তিকে সামনে রেখে সকল প্রস্তুতি নিচ্ছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। তবে পোস্টার একটি হলেও এতে লুকিয়ে রয়েছে চারজন অভিনয়শিল্পী।


সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন তিন অভিনেতা— আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশান।


ইতোমধ্যে পোস্টারটি নিজেদের ফেসবুকে শেয়ার করে তিন অভিনেতাই লিখেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছবি ‘মায়া’।


এ প্রসঙ্গে বুবলী জানান, তিন নায়কের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা তার জন্য নতুন ছিল। তাই কাজটাও খুব আনন্দের সঙ্গেই করেছেন তিনি।


সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মায়া: দ্য লাভ’। কারণ ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। ফলে প্রচারণার কাজও শুরু করে দিয়েছি আমরা।


প্রসঙ্গত, ২০২২ সালে আলিনুর আশিক ভূঁইয়ার প্রযোজনায় শুরু হয় সিনেমাটির কাজ। গত দুই বছরে কখনও সিনেমার কাজ টানা চলেছে, কখনও আবার বাধাও পড়েছে। অবশেষে সব জটিলতা কাটিয়ে ঈদুল ফিতরে মুক্তি পাবে বুবলীর 'মায়া'।

আরও খবর
6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

২১ ঘন্টা ১২ মিনিট আগে



6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

১৭ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৩৫ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১৪০ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে