আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আমি একাই রাজকুমার’, ভক্তদের জন্য চমক নিয়ে এলেন শাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2024 01:10:57 am

নিজের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গান উৎসর্গ করলেন শাকিব খান।‘আমি একাই রাজকুমার’ শিরোনামের গান শাকিবের আসন্ন ঈদের ছবি ‘রাজকুমার’-এ থাকছে। গানটি শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় একযোগে প্রকাশ হয়েছে শাকিব খানের ফেসবুক ফ্যান পেজ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানটি উৎসর্গ করা হয়েছে ‘শাকিবিয়ান’দে র।


গানের কথায় শাকিব খানের ঢালিউড রাজত্বের পুরনো বার্তা নতুন আবহে প্রতিধ্বনিত হয়েছে। আগে শাকিব খান নিজেকে নিজেই ‘সুপারস্টার’ দাবি করতেন। তবে এবার গানে গানে বললেন, ‘আমি একাই রাজকুমার’!


এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়, গানটিতে রয়েছে দেশাত্মবোধের ছায়া। আর তাতে শাকিব খান হাজির হয়েছেন রাজকুমারের বেশে, যদিও কস্টিউমে রয়েছে যাত্রাপালার রাজকুমার চরিত্রের আবহ! সেটিও নিশ্চয়ই চরিত্রের প্রয়োজনেই।


সোশ্যাল হ্যান্ডেলে এমন আলোচনা-সমালোচনার বিপরীতে দারুণ একটা ব্যাখ্যা দিলেন নির্মাতা হিমেল আশরাফ। বললেন, ‘সিনেমা মুক্তির আগে বিভিন্ন কনটেন্ট আলাদা আলাদা প্রচার হয়, তবে সেটা কিন্তু সিনেমারই একটা অংশ। কেন গানটা এমন, কেন পোস্টারটা এমন, কেন অমুক অভিনেতা এমন করলো- এটার উত্তর আসলে সিনেমায় থাকে, ওই কনটেন্টে না।’


শেষে একটি প্রশ্নও ছুড়ে দিলেন সমালোচক বরাবর, ‘‘বলেন তো সিনেমার নাম ‘রাজকুমার’ কেন?’’


নির্মাতার এই প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে নতুন গানটির মধ্যে। যা নিয়ে এর মধ্যে গবেষণায় নেমেছেন শাকিবিয়ানরা। এটুকু অনুমেয়, এই সিনেমাটি শুধু প্রেমের সুতোয় গাঁথেননি নির্মাতা। যেখানে রয়েছে দেশ ও বিদেশের নিখুঁত যোগসূত্র।


‘আমি একাই রাজকুমার’ গানটির কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী এবং গেয়েছেন শামীম হাসান।


এর আগে ছবিটির আরও দুটি গান প্রকাশ হয়। প্রেমময় ‘রাজকুমার’ আর বিরহী ঘরানার ‘বরবাদ’। গান দুটি থেকেও মিলছে মিশ্র প্রতিক্রিয়া।


বলা দরকার, ‘রাজকুমার’ নামে প্রকাশিত প্রথম গানটি মূলত প্রেমিক-প্রেমিকার কথোপকথন। আর ‘আমি একাই রাজকুমার’ হলো পুরো সিনেমার থিম সং।


‘রাজকুমার’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনিই গেলো বছরের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ বানিয়েছেন। নতুন ছবিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া। ঈদের দিন থেকে দেশজুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।

আরও খবর
6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

২১ ঘন্টা ১৩ মিনিট আগে



6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

১৭ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৩৫ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১৪০ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে