আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে সিএমপি’র ট্রাফিক বিভাগের নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2024 05:09:17 am

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে নগরের ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার ও সিআরবি শিরিষ তলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রবিবার (১৪ এপ্রিল) চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এ উপলক্ষে অনুষ্ঠানস্থলগুলোতে আগত দর্শনার্থী ও মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন চলাচল ও পহেলা বৈশাখের অনুষ্ঠানাদি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে নির্দিষ্ট সড়কে ঐদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণসহ নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন নির্দেশনাগুলো অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ডিসি হিলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লাভ লেইন (নুর আহম্মদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ডিসি হিল অভিমুখে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পহেলা বৈশাখের দিন সিআরবি সাত রাস্তা ও কাঠের বাংলো মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। সিআরবি শিরিষতলা অভিমুখে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চট্টেশ্বরী মোড়-আলমাস মোড়-কাজির দেউরী মোড়-এস এস খালেদ রোড-প্রেস ক্লাব ইউটার্ন-সার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে প্রত্যাবর্তন করবে। শোভাযাত্রা চলাকালে চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজির দেউরী মোড়, জামালখান খাস্তগীর স্কুল মোড় ও সিজিএস স্কুল মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে প্রয়োজন সাপেক্ষে ডাইভারশন প্রদান করা হবে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হযেছে।

আরও খবর