সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

তব্র গরমে নাভিশ্বাস মানুষের।

ছবি সংগ্রহীত-:

দেশের অন্যসব অঞ্চলের মতো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরেও গত কয়েক দিন ধরে তীব্র তাপ দাহ চলছে। জেলার সর্বত্রই মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় চরম দুর্ভোগে দিশেহারা হয়ে পড়েছে এ শিল্পাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া নির্মাণ শ্রমিক, স্থানীয় পরিবহন শ্রমিক, অটোরিকশা, ভ্যান চালকসহ খেটে খাওয়া  পেশাজীবি মানুষের। 

তীব্র তাপ দাহের কারণে সাধারণ মানুষের জীবন হয়ে যাচ্ছে অতিষ্ঠ। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তীব্র গরমে কাজ কর্ম করতে হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন। বিশেষজ্ঞরা বলছেন এই তীব্র গরমে হতে পারে হিট স্টোক তাই বিশেষজ্ঞদের পরামর্শ খেতে হবে বেশি করে লেবুর শরবত, খাবার সেলাইন সাথে রাখতে হবে ছাতা পকেটে রাখতে হবে ইলেকট্রনিক ছোট ফ্যান।  

এ বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলা প্রখর রোদ্র আর রাতের বেলা লোডশেডিং  সবকিছু মিলিয়ে নাভিশ্বাস হয়ে উঠেছেন। এদিকে বিদ্যুৎ ঠিক মতো না থাকায় বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সাধারণ মানুষ। তাই এই তীব্র দাহ থেকে বাঁচতে আল্লাহর নিকট তাওবা করে মাফ চাওয়ার কথা বলছেন উলামায়ে কেরামগন। 

আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল মাদ্রাসার  ইফতা বিভাগের প্রধান, এবং গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠের ইমাম হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ সাহিদী বলেন, প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে এবং দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। গরমে বাড়ছে জ্বর ও ডায়রিয়াসহ নানান রোগ। গরম প্রসঙ্গে হাদিসে বলা আছে,  হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো (বোখারি,হাদিস:  ৩২৬০) তাই এই তীব্র গরমে মহান আল্লাহর রহমতে দোয়া করতে থাকা, এবং আল্লাহর আজাব থেকে মুক্তির প্রার্থনা করতে হবে বলে জানান এই আলেম।

আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৫ ঘন্টা ৫০ মিনিট আগে