আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

প্রচণ্ড দাবদাহে কেন তরমুজ খাওয়া দরকার?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2024 07:28:02 am

প্রচণ্ড দাবদাহে সতেজ এবং হাইড্রেটেড থাকার জন্য রসালো তরমুজের জুড়ি নেই। তরমুজের প্রায় ৯২ শতাংশই পানি। হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিরও জোগান দেয় ফলটি। 


লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাসিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় তরমুজ থেকে। জেনে নিন তরমুজ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে।



১। চমৎকার হাইড্রেশনের উৎস

তরমুজের উচ্চ পানির উপাদান ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরল পূরণ করতে সাহায্য করে। গরমের দিনেও ঠান্ডা, সতেজ এবং হাইড্রেটেড থাকতে তরমুজ খাওয়ার বিকল্প নেই।


২। প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ

পানির পাশাপাশি তরমুজ প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর। ভিটামিন এ এবং সি পাওয়া যায় ফলটি থেকে। সেই সাথে পটাসিয়ামের একটি ভালো উৎস তরমুজ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসালো এই ফল।




৩। হার্টের স্বাস্থ্য ভালো রাখে

তরমুজে রয়েছে সিট্রুলাইন নামের একটি অ্যামিনো অ্যাসিড যা শরীরে আর্জিনাইনে রূপান্তরিত হয়। আর্জিনাইন হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এটি রক্তনালীগুলোকে শিথিল করতে, রক্ত প্রবাহ উন্নত করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খাওয়ার ফলে কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে। প্রচণ্ড গরমে হৃদরোগীরা থাকেন অসুস্থ হওয়ার ঝুঁকিতে। নিয়মিত তরমুজ খেলে এই ঝুঁকি কমে অনেকটাই।



৪। ত্বক ভালো রাখে

তরমুজে পাওয়া ভিটামিন এ এবং সি ত্বক স্বাস্থ্যোজ্জ্বল ও সতেজ রাখে। ভিটামিন এ ত্বকের কোষের পুনর্জন্ম এবং মেরামতকে সহায়তা করে, অন্যদিকে ভিটামিন সি ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে। বলিরেখা এবং সূক্ষ্ম রেখার উপস্থিতিও হ্রাস করে তরমুজে থাকা উপকারী উপাদান। এই গরমে ত্বকের শুষ্ক হয়ে যাওয়া প্রতিরোধ করতে তাই তরমুজ খান নিয়মিত।



৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

তরমুজে থাকা ভিটামিন সি সংক্রমণ এবং অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে। গ্রীষ্মকালে তরমুজের মতো ভিটামিন সি-সমৃদ্ধ খাবার বেশি করে খান। এগুলো প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং সাধারণ অসুস্থতা থেকে আমাদের দূরে রাখে।


৬। হজমের সমস্যা দূর করে

প্রচণ্ড গরমে হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। তরমুজ নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা সহজ হয়। পাশাপাশি হজমের অস্বস্তি দূর করতেও সাহায্য করে ফলটি।


৭। প্রাকৃতিক ডিটক্সিফায়ার

শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে তরমুজ। প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে আপনাকে সতেজ রাখবে গ্রীষ্মের উপকারী এই ফল। তথ্যসূত্র: বোল্ডস্কাই

আরও খবর
6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

২ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

৪৪ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে




697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

১২৯ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

১৩৪ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে