শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল

নড়াইলের লোহাগড়ায় শ্রেণিকক্ষে অসুস্থ ১২ শিক্ষার্থী, জ্ঞান হারালেন ৬ জন



প্রচণ্ড দাবদাহে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের অন্তত ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেছেন।


২৯ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের নাম ঠিকানা এখানো সম্পূর্ণ জানা যায়নি।


ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে প্রতিদিনের মতো ক্লাস চলছিলো। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে প্রচণ্ড গরমে হটাৎ করে ১১/১২ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর অন্য শিক্ষকদের সহায়তায় ও স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়েছে। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।


এ বিষয়ে নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি জানানোর পর ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি

আরও খবর




deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে