প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

কেনিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২২৮

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2024 03:52:56 pm

কেনিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ২২৮ জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

এর আগে, ১৭৯ জনের মৃত্যুর খবর জানা যায়। কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় মাসাই মারা সাফারি পার্কও বন্যা কবলিত হয়েছে। সেখানে টেলেক নদী বন্যায় উপচে পড়লে হোটেলগুলোয় থাকা পর্যটক দলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগের দিন, দেশের মধ্যাঞ্চলের মাই মাহিউ গ্রামের কাছে ভূমিধসে ৪৬ জনের মৃত্যু হয়। খবর বার্তা সংস্থা তাসের।

মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, নিম্নভূমি ও উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার এবং খাড়া ঢাল ও উপকূলীয় অঞ্চলে ভূমি ও কাদা ধসের আশঙ্কা করা হচ্ছে । কয়েক মাসের বন্যা বাড়িঘর, রাস্তা ও সেতু ধ্বংস করেছে এবং ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও বৃষ্টির প্রভাব পড়েছে । প্রতিবেশী তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। উগান্ডা ও বুরুন্ডিতে হতাহত এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

আরও খবর