শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

চবি ঝর্ণা যেন একটা মৃত্যুকুপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ঘুরতে এসে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের নাম জুনায়েদ হোসেন রিমন (১৩) চট্টগ্রাম (বানিজ্যিক রাজধানী)  নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে সেই ঝর্ণায়। দিনদিন যেন মৃত্যুকুপে পরিনত হচ্ছে চবির সেই প্রাকৃতিক সৌন্দর্যের অংশটি। অনেককে সাতার না কাটতে পারায় কিংবা অন্য কারনে নিথর দেহে ফিরতে হচ্ছে। দু'এক বছর পর পরই এমন মৃত্যু শিরোনাম হয়, তবে সাধারণতা অবলম্বন না করায় মৃত্যুর অঙ্কটা বাড়তেই আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি বিংবা শক্ত পদক্ষেপের অভাবে বেড়েই চলছে মৃত্যুর অঙ্ক। 


এর আগে১৩ জুলাই২০২০ দুপুর সাড়ে এগারোটায় সাইফুর রহমান মুন্না নামে স্থানীয় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। ১৬ অক্টোবর ২০২২ সালে গোসল করতে এসে জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। নিহত জিসান চট্টগ্রাম নগরীর রেলওয়ে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। ঘুরতে গিয়েছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের ২০১৪-১৫ সেশনের সাত শিক্ষার্থী। পানিতে গোসল করে ওঠার সময় পা পিছলে পড়ে যান পাঁচজন। তাদের মধ্যে তিনজন সাঁতরে ওপরে উঠতে পারলেও বাকি দুজন পাবেল ও রিফাত পানিতে তলিয়ে যান।

এছাড়া ২০১৩ সালের ৩০ জানুয়ারি চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঝরনায় বেড়াতে গিয়েছিল,  ফেরার পথে পা পিছলে খাদে পড়ে নিহত হয়েছিল সালমান জাহান বাদল।

বিষটির আরো শক্ত পদক্ষেপ নিয়ে চবি প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যস্ততার কারণে ফোন রিসিভ করেন নি।পরবর্তীতে সহকারী প্রক্টর এনামুল হক বলেন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো দ্রুত একটা সমাধান আসবে। 

বিষয়টি নিয়ে চবি উপাচার্য প্রফেসর ড.আবু তাহের স্যারের সাথে কথা বললে তিনি জানান আমি ডুবুরির সাথে কথা বলে জানতে পেরেছি ঝর্ণায় বড় বড় পাথর থাকায় সেই পাথরের ভেতর হয়তো আটকা পড়ে মৃত্যু হয় ভুক্তভোগীর। সেই পাথর গুলো সরানোর ব্যবস্থা করলে ভালো হতো,পানির প্রবাহ বন্ধ করে কাজ করলে ভালো হতো,সেই পানির প্রবাহ বন্ধ করাটাও ত সহজ না।

এছাড়া তিনি আরো বলেন সেখানে প্রবেশের বিধিনিষেধ ত' আছেই। 


আরও খবর