আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

নাশকতার মামলায় জামালপুর জেলা বিএনপির সম্পাদক মামুন আগাম জামিন পেয়েছেন হাইকোর্টে




জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত নভেম্বরে সরিষাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির  সহসাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের 

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহ জামিনের আদেশ দেন। 


আদালতে জামিন শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবং আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ নভেম্বর রাতে সরিষাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা-তারাকান্দি চলাচলের আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুনে চার নারীসহ ১০ জন আহত হন।

ওইদিন দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়ায়।

পরে তারাকান্দি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলে ট্রেনের পেছনের বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। 

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

এতে ট্রেনের শেষদিকের বগি ‘ক’, ‘খ’, ‘গ’-তে আগুন ছড়িয়ে পড়লে দুটি বগি আগুনে ভস্মীভূত হয়।

এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম।



আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৬ ঘন্টা ৫১ মিনিট আগে