সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে এইচএসসি কারিগরি পরীক্ষার্থীদের কোর্স সমাপনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


 বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল  কলেজের এইচএসসি কারিগরি পরীক্ষার্থীদের কোর্স সমাপনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর)  এইচএসসি  বিএম ও বিএমটি শাখার শিক্ষার্থীদের কোর্স শেষে  সমাপনী  অনুষ্ঠান আয়োজন করা হয়।    আইসিটি ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিএম ও বিএমটি শাখার বিভাগীয় প্রধান  ও সহকারী অধ্যাপক মোঃ  শাহজাহান হাওলাদার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এমদাদুল হক।

 অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন  সহকারী  অধ্যাপক  ছবীর আহমেদ আখন্দ,  সহকারী অধ্যাপক মোঃ  জাকির হোসেন ,  প্রভাষক রায়হানা আক্তার,  প্রভাষক  নাহিদ  তামান্না প্রমুখ। এছাড়া  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক  মোঃ হায়দার আলী ,  সহকারী অধ্যাপক  মোঃ জালাল  আহমেদ, প্রভাষক মোঃ আবুল কালাম,  প্রভাষক প্রবীর কুমার  নাথ, প্রভাষক বখতিয়ার হোসেন, প্রভাষক সুশান্ত কুমার  মন্ডল,  প্রভাষক নূর মোহাম্মদ সহ এ কোর্সের শিক্ষার্থী ও  বর্ষমধ্য  পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। 

এর আগে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত করে  একাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও গীতা পাঠ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী অর্ণি দাস।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি  মোঃ  শাহজাহান হাওলাদার।  বিদায়ী শিক্ষার্থীদের  উদ্দেশ্য  একাদশ শ্রেণির পক্ষ থেকে মানপত্র পাঠ করে একাদশ শ্রেণির ছাত্রী  হীরা আক্তার  সাথী ।
এছাড়া বক্তব্য প্রদান করে কলেজ শাখার ছাত্রলীগ  সম্পাদক মোঃ নেয়ামুল ইসলাম নাইম,  ছাত্রনেতা ফরহাদ তানভীর , মোঃ সজিব সরদার , শিক্ষার্থী  আমিনা আক্তার,  ইমন মাহমুদ ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নীতিশ বিশ্বাস  বলেন, কারিগরি শিক্ষা মানে হাতে-কলমে শিক্ষা। এ শিক্ষা  গ্রহণের ফলে একদিকে শিক্ষার্থীদের যেমন আত্মনির্ভরশীল  হওয়ার  সুযোগ আছে তেমনি এতে উচ্চশিক্ষার  দ্বারও রয়েছে উন্মুক্ত। পাশাপাশি  নৈতিকতা ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে জীবনাদর্শ গড়ে তুলতে হবে। 
পরে  কৃতি শিক্ষার্থী আমিনা আক্তার, মোঃ হৃদয় ও মোসাঃ সাথী এ ৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা  ক্রেস্ট  প্রদান করা হয়। 
 অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী সহ সবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন  ইসলাম  শিক্ষা  বিভাগের সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ। 
অনুষ্ঠান  শেষে এইচএসসি পরিক্ষায় অংশ নেয়া  শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও মিষ্টি বিতরণ করা হয়।
Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৩ ঘন্টা ৩ মিনিট আগে