প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

বড়লেখায় বন্যা দুর্গতদের মাঝে নিসচা'র খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নিসচা'র উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ'র অর্থায়নে অতীতের মতো এবারো প্রথমধাপে হাকালুকি হাওরপাড়ে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ জুন) বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া দূর্গাই গ্রামের পানিবন্দি অর্ধশত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ মসুর ডাল, ১ কেজি লবণসহ মোট সাড়ে ৯ কেজি করে প্রতিটি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এসময় পানিবন্দি মানুষের ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয় নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দরা। পরে পশ্চিম গগড়া বায়তুল আক্বসা জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ছমির উদ্দিনের তত্বাবধানে তালিকানুযায়ী পানিবন্দি মানুষের মাঝে বাকী খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন, তালিমপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ব্যবসায়ী মুরাদ আহমদ, সুনাম উদ্দিন, জাকির হোসেন প্রমুখ। প্রসঙ্গত, নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ'র অর্থায়নে ২০২২ সালে কয়েকধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করেন এবং বর্তমানেও বন্যা কবলিত এলাকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার মাধ্যমে তাঁর সহযোগিতা চলমান রয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক মানবিক কল্যাণে প্রতিনিয়ত তিনি সহযোগিতা অব্যাহত রেখেছেন।

আরও খবর