আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বিশ্বের বসবাসযোগ্য সেরা ১০ দেশ যেগুলো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-07-2024 03:24:39 am

বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য সেরা দশ দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফাস্ট মুভ ইন্টারন্যাশনাল নামক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান।


নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ফাস্ট মুভ ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞরা গুগল সার্চের ডেটা বিশ্লেষণ করে দেখেছেন যে, বিশ্বের বেশিরভাগ মানুষ কোন দেশে বাস করতে আগ্রহী। তাদের তালিকার প্রথম নম্বরে আছে কানাডার নাম। বিশ্বের বেশিরভাগ মানুষ কানাডায় বসবাস করতে চান।


গত বছর থেকে প্রায় ১৫ লাখ মানুষ কানাডায় স্থানান্তরের বিষয় নিয়ে অনুসন্ধান করেছে। এর কারণ হতে পারে সেই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর উচ্চ জীবনযাত্রার মান।


এরপরের তালিকা অর্থাৎ দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার নাম। বিশ্বের প্রায় ১২ লাখ মানুষ অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য অনুসন্ধান করেছে। এর কারণ হতে পারে সেই দেশের আবহাওয়া, নাগরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশ্বমানের শিক্ষা ও জনস্বাস্থ্য ব্যবস্থা।


এরপরের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড। প্রায় ১১ লাখ মানুষ এই দেশে বসবাসের বিষয়ে গুগলে অনুসন্ধান করেছেন। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে স্পেন।


এরপর পঞ্চম নম্বরে যুক্তরাজ্য, ছয় নম্বরে পর্তুগাল, সাত নম্বরে জাপান, আট নম্বরে জার্মানি এবং নয় নম্বরে রয়েছে ফ্রান্সের নাম। এছাড়া তালিকার সর্বশেষ দশ নম্বরে রয়েছে সুইজারল্যান্ডের নাম। 


তবে এই তালিকায় নেই বিশ্বের পরাক্রমশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। এর কারণ হতে পারে এই দেশের উচ্চ জীবনযাত্রার ব্যয়। এ কারণে হয়তো এই তালিকা থেকে যুক্তরোষ্ট্রের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া অসহনীয় আবহাওয়ার কারণে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং ফিনল্যান্ডের নামও তালিকায় নেই।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে