প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

সরকারকে ৩ দিনের আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-07-2024 02:47:39 pm

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।


আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, আগামীকা‌ল মঙ্গলবার বাংলা ব্লকেড কর্মসূচি থাকবে না। তবে সারা‌দেশে গণসং‌যোগ করা হ‌বে এবং ক্লাস-প‌রীক্ষা বর্জন চল‌বে। এরপ‌র বুধবার ক‌ঠোর কর্মসূ‌চি দেওয়া হ‌বে।


নাহিদ বলেন, ‘আমরা হুট করে আসিনি, আমরা জুন থেকেই আন্দোলনের সাথে আছি। সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তাদের বক্তব্য আমাদের হতাশ করছে। এতদিন আমরা অর্ধবেলা ‘ব্লকেড’ কর্মসূচি করেছি। আমরা আগামীকাল সারাদেশে সর্বাত্মক অনলাইন এবং অফলাইন গণসংযোগ করব এবং বুধবার থেকে বৃহত্তর ব্লকেডের কর্মসূচি গ্রহণ করব।’


এদিকে সরকারকে আলটিমেটাম এবং কর্মসূচি ঘোষণা শেষে প্রায় পাঁচ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন।‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন কোটাবিরোধীরা। এতে রাজধানী স্থবির হয়ে যায়। নগরীতে দেখা দেয় প্রচণ্ড যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 


আরও খবর