আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

কোটা বিরোধী আন্দোলন: রাবি-রুয়েট সম্মিলিত অবরোধে নাকাল ঢাকা-রাজশাহী মহাসড়ক

চলমান সরকারি সকল চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। বুধবার (১০ জুলাই) রাজশাহীর চৌদ্দপায় বাইপাস মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।


এর আগে দুপুর ১২টায় ‘কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন’, রাবির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। সোয়া বারোটার দিকে মিছিলসহ এসে রাবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন রুয়েটের অর্ধ শতাধিক শিক্ষার্থী। বেলা সাড়ে বারোটার দিকে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে চৌদ্দপায় বাইপাস মোড়ের দিকে রওনা হন তারা। এসময় তারা "কোটা না মেধা, মেধা মেধা" "একাত্তরের হাতিয়ার,গর্জে ওঠো আরেকবার" "বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই" এসমস্ত স্লোগান দিতে থাকেন। এছাড়াও বিভিন্ন গান ও কবিতার সুরে সুরে আন্দোলন মুখরিত রাখেন শিক্ষার্থীরা।


সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন হাজারো শিক্ষার্থী। কারো কারো মাথায় স্লোগান লেখা ফিতা ও জাতীয় পতাকা বাঁধা, কারো হাতে পতাকা। ছাত্র-ছাত্রী নির্বিশেষে সবাই একসাথে দিয়েছেন। বেলা সাড়ে বারোটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ শেষে ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা।


উল্লেখ্য, সারা দেশের মত কোটা সংস্কারের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করে আসছেন রাবি শিক্ষার্থীরা। শুরুতে চারটি দাবি নিয়ে আন্দোলন করে থাকলেও বর্তমানে তারা একদাবি নিয়ে আন্দোলন করছেন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে