প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 10-07-2024 03:39:40 pm

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র পরিদর্শনের পর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহবান জানান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন-শৃঙ্খলাবাহিনী। তবে রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। পুলিশ আপনাদের বন্ধু।’

প্রশ্ন ফাঁসকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে আগেও আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর ছিল। আগামীতেও থাকবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসূফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর