আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে : আইজিপি

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 25-07-2024 02:52:46 am

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: বাসস


ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেনো তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডেতে সম্প্রতি দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় নির্মমভাবে নিহত শহীদ তিন পুলিশ সদস্যের পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদানকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। 

দুষ্কৃতকারীদের নির্মমতার লোমহর্ষক বর্ণনা তুলে ধরে আইজিপি বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর। 

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হবার নয়। বাংলাদেশ পুলিশের সকল সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

পুলিশ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে সবাই গর্বের সাথে বসবাস করবেন।

আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন।

শহীদ তিন পুলিশ সদস্য হলেন- পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

উল্লেখ্য, আইজিপি নিহত আনসার সদস্যের পরিবারকেও আর্থিক অনুদান প্রদান করেন।

আরও খবর