সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে ইয়াবা- গাঁজা সহ সাবেক ছাত্রনেতা গ্রেফতার


বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু ওরফে ধলু পোদ্দার নামে সাবেক এক  ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে উপজেলার তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সে মোরেলগঞ্জের  সরকারি এস এম  কলেজের ছাত্র  সংসদের নির্বাচিত এজিএস ছিল।



পৌর শহরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। এ খবর প্রচার হওয়ার পরপরই ধলুকে পূজা উদযাপন কমিটি থেকে  বহিষ্কার করা হয়।  বুধবার পূজা উদযাপন কমিটির  আহ্বায়ক  সংকর কুমার রায় এবং  সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা স্বাক্ষরিত এক  পত্রে  এ বহিষ্কার  আদেশ দেওয়া হয়। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত-এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুসরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌঁছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে  তল্লাশি চালিয়ে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তারে বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১১ ঘন্টা ৩৭ মিনিট আগে