আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

কুড়িগ্রামে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি



কুড়িগ্রামের সীমান্ত এলাকায় জব্দ করা ভারতীয় মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত এলাকায় মালিক বিহীন ও মালিকসহ জব্দ করা এসব মাদক দ্রব্য ধ্বংস করে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি’র রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপি, পিএসসি), রংপুর সেক্টরের সেক্টও কমান্ডার কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন পিএসসি, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, চিপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমল আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, কাস্টমস সুপার তাপস কুমার সাহাসহ অন্যান্যরা।


বক্তারা বলেন, জেলার সীমান্ত রক্ষী বাহিনীসহ সবগুলো বিভাগের সহযোগীতায় এবং সীমান্ত এলাকায় জনসচেতনতার মাধ্যমে মাদক নির্মুলে কাজ করা হচ্ছে।  


অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান জানান, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে রক্ষার্থে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হচ্ছে।


২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনে থাকা ১শ ৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৯ সালের ১ আগষ্ট থেকে ২০২২ সালের ৩১ আগষ্ট পর্যন্ত এসব মাদব দ্রব্য উদ্ধার করে বিজিবি। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৬ হাজার ৬শ ৭ বোতল ভারতীয় মদ, ২শ ৪২ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪৯ হাজার ১৮ পিস ইয়াবা, ৫ বোতল বিয়ার রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা বলে জানায় বিজিবি।


আরও খবর