আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

রাজবাড়ীতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

রাজবাড়ীতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।


রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন নেতাকর্মীদের নামে চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপিসহ (একাংশের) অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, জেলা বিএনপির নেতৃত্বে আসলাম-হারুন গ্রুপে থাকা বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন নেতাকর্মীদের হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের নামে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন সভা সেমিনার করছে। এর ফলে রাজবাড়ীতে বিএনপির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোন প্রকার দখল এবং চাঁদাবাজি কেও করতে পারবে না। বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজিসহ যে কোন অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে থানাপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপি নেতা এ্যাড. এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি রুস্তম আলী মোল্লা, বিএনপি নেতা মোহন মন্ডলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৯ ঘন্টা ৩ মিনিট আগে