সৃষ্টি তোমার আদম পাঁজর
আসিয়াছো ধরাতে ।
দৃষ্টি সবার করিবে উদ্ধার
কুমন্ত্রণার মেলাতে ।
ঈমান আমার অর্ধ ছিল
তুমি করলে পূর্ণ ।
মহান খোদা তোহফা দিল
তুমি হটলে শূন্য।
গর্ভে তোমার পয়লা ঘর
নাহি গো কিছু উপমা।
স্বর্গের তুমি এক স্তর
নারী তুমি হইলে মা।
খুনসুটিতে মাতিয়ে রাখো
আবদার করা অন্য গুণ ।
ভ্রাতৃ বিবাদে হেরে থাকো
নারী তুমি হইলে বোন।
নেক নরের হস্ত ধরো
প্রণয় তোমার করছে জমা।
স্বর্গে থাকার যাচ্ঞা করো
নারী তুমি প্রিয়তমা।
১৩ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৬ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
২৬ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৫ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৪ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে