প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে ঝুট সন্ত্রাসের নেপথ্যে জোসেফ?

বিগত সরকারের আমলে শহরের রিভারভিউ শপিং কমপ্লেক্স, হাবিব কমপ্লেক্স, ফারজানা টাওয়ার, নয়ামাটি এবং উকিলপাড়া এলাকার প্রায় ৫ হাজার হোসিয়ারী থেকে প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নামে ঝুট নামাতো সিন্ডিকেটের সদস্যরা। তারা ৭০ টাকা কেজি দরের ঝুট জোর করে ২৫ টাকায় কিনতেন। তখন হোসিয়ারী মালিকেরা ভয়ে এ বিষয়ে মুখ খুলতে পারতেন না। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে নারায়ণগঞ্জ শহরের পুরনো ঝুট সিন্ডিকেট ভেঙে যায়। এরপর নতুন করে নিয়ন্ত্রণ নেন বিএনপির নেতারা। ব্যবসায়ীরা শুরুতে ধারণা করেছিলো এবার হয়তো তারা ঝুটের প্রকৃত দাম পাবেন। কিন্তু এখনো আগের মতোই যা-তা মূল্যে হোসিয়ারী মালিকদের ঝুট বিক্রি করতে বাধ্য করা হচ্ছে।


শহরের মধ্যে সবচেয়ে বেশি ঝুট নামানো হয় টানবাজারের এস.এম মালেহ রোডের পাশে অবস্থিত রিভারভিউ শপিং কমপ্লেক্স, হাবিব টাওয়ার ও ফারজানা টাওয়ারের কয়েক হাজার হোসিয়ারী থেকে। বর্তমানে এখানে পুরো ঝুট সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়েছেন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের লোকজন।


রিভারভিউ শপিং কমপ্লেক্সের এক ব্যবসায়ী বলেন, আমরা আগে ঝুটের দাম নিয়া চিন্তা করতাম না। এখন আমাগো এই ঝুটের দাম দিতে হইব। ব্যবসার অবস্থা ভালোনা। এটা দিয়া আমরা কারেন্ট বিলটাও দিতে পারমু যদি সঠিক দাম পাই। বাজারে যেই দাম আছে সেই দামে আমাগো কাছ থেকে ঝুট কিনতে হইব। জোসেফ আমাগো ঝুটের দাম বলে দেওয়ার কে? ছাত্ররা দেশ স্বাধীন করছে আর হেরা অহন ব্যবসা পাইত্তা বইছে।


হাবিব টাওয়ারের এক ব্যবসায়ী বলেন, আমাদের তিন থেকে চারটি পদের ঝুট আছে। একেক পদের ঝুট একেক দামে বিক্রি হয়। জোসেফের লোকজন একটার দামও সঠিক ভাবে দেয়না। কিন্তু সে বাজারে ছড়াইয়া দিসে সে নাকি সঠিক দাম দিতাছে।


আরও খবর