বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।

দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।



দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি :


‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও অগ্নিনির্বাপনসহ বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভা ও মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ছাড়াও, রেডক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব।


ফায়ার সার্ভিসে সহকারি পরিচালক বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত জেলায় গ্যাসের চুলা থেকে ১১৮টি, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ২৩২টি, বিড়ি-সিগারেট থেকে ১০৩টি ও বজ্রপাতসহ নানা কারণে ২৭১টি সহ মোট ৭২৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩১ কোটি ১১লাখ ৭৩হাজার টাকার মালামাল উদ্ধার করেছে। জেলার ৯টি উপজেলায় ৯টি ফায়ার স্টেশনের পাশাপাশি সুবর্ণচরের জোবায়ের মিয়ার বাজার ও সদরের উদয় সাধুর হাটে আরও একটি স্টেশনের কাজ চলমান রয়েছে, অস্থায়ী একটি স্টেশন করা হয়েছে হাতিয়ার ভাসানচরে। মানুষের সেবায় ফায়ার সার্ভিসের সদস্যরাহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর