আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

১৭ বছর পর প্রকাশ্যে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মসূচি

স্বৈরাচার হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদ এর পঞ্চম শাহাদাৎবার্ষিকী এবং নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


সোমবার ( ৭ই অক্টোবর,২০২৪) মৌন মিছিলটি ক্যাম্পাসের হল পাড়া প্রদক্ষিণ করে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।স্মরণ সভায় ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


উক্ত সভায় বক্তব্যে সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুলহাস মৃধা গত ফাসিস্ট সরকারের বিভিন্ন অপকর্ম ও নির্যাতনের কথা তুলে ধরেন।


দীর্ঘ ১৭ বছর পর ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রক্যাশ্যে ছাত্রদলের কর্মসূচি নিয়ে জানতে চাইলে ছাত্রদলের ঢাকা কলেজের সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন মানিক বলেন,"১৭ বছর ধরে ছাত্রদল প্রকাশ্যে ক্যাম্পাসে আসতে পারে নি, স্বৈরাচার সরকার আমাদের শুদ্ধ রাজনৈতিক চর্চাকে কেড়ে নিয়েছে।


আবরার ফাহাদ এর মতো হাজারও তরুণের জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি,কাজে ক্যাম্পাসের পরিবেশ যথার্থ রাখতে ও ক্যাম্পাসকে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে ছাত্রদল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।"


ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি বলেন,আজকে'র উপস্থিতি প্রমাণ করে যে,আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমরা সব সময় শিক্ষার্থী'বান্ধব,ফলে তারা আমাদের দিকে আকৃষ্ট হচ্ছে। আমরা জাতীয়তাবাদের আদর্শিক ভাবনা প্রতিনিয়ত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছি।আমরা মুক্তচিন্তার পক্ষের সব দলমত এর প্রতি শ্রদ্ধাশীল রয়েছি।



ছাত্রদল এর প্রকাশ্যে কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা-


মো.রহুল আমিন (২য় বর্ষ) বলেন,ছাত্রদলকে আরও বেশি শিক্ষার্থী'বান্ধব হতে হবে ও বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা করতে হবে। যথা সম্ভব নিয়মিত ছাত্রদের দিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।তাহলে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি সর্বজন স্বীকৃত হবে বলে আমি মনে করি। 

ঢাকা কলেজ আরেক শিক্ষার্থী বলেন,আফজালুল হাসান রাকিব (৩য় বর্ষ)"আমরা সাধারণ শিক্ষার্থী'রা আশা করি সুষ্ঠুধারার রাজনীতি ক্যাম্পাসে চর্চা হোক,সকল রাজনৈতিক দলগুলো সহবস্থানে থাকুক, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সকল রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ কন্ঠ গর্জে উঠুক। আববার ফাহাদের মৃত্যুবাষিকী উপলক্ষে ছাত্রদলের আজকের এই প্রোগ্রামকে আমরা সাধারণ শিক্ষার্থী'রা সাধুবাদ জানায়।আমরা এও চাই যে আববার হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক।

ছাত্রলীগের মতো লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে না ফিরে আসুক।


শিক্ষার্থী মো.আশরাফুল ইসলাম (৩য় বর্ষ) বলেন , এই শিক্ষার্থীর দাবি-পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতি'র সাথে যুক্ত।যেহেতু পুরো দেশের মানুষ রাজনীতির সাথে যুক্ত সেহেতু সেই রাজনীতি হতে হবে বুদ্ধিবৃত্তিক ও চিন্তাশীল জায়গা থেকে, যাতে সকল মানুষ এর সুফল পেতে পারে।


ছাত্রদল প্রক্যাশে কর্মসূচি'র মাধ্যমে ক্যাম্পাস রাজনীতি'র উক্ত বুদ্ধিবৃত্তিক ও চিন্তাশীল এর পরিচয় দিয়েছে,আশা করি এই রকম বুদ্ধিবৃত্তিক ধারা অব্যাহত থাকবে।


ছাত্রদলের কর্মসূচি এর বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর.এ কে এম ইলিয়াস বলেন,প্রোগ্রাম যেকোন সংগঠন'ই ক্যাম্পাসে করতে পারে।তবে সুষ্ঠুভাবে ও ক্যাম্পাসের পরিবেশ বজায় রেখে করতে হবে। 

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে