দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিশেষ টাস্কফোর্স অভিযানে ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

নিত্যপণ্য ও সবজির বাজার তদারকি অভিযান


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে শহরের নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সবজির পাইকারি-খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও মসলার মিলে মনিটরিং এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক বাজার তদারকি অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।   

তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মসলার মিলকে ৫০ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত সোহাগ সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, মোজাফফর সবজি ভান্ডারকে ১ হাজার টাকা এবং লোকনাথ বানিজ্যালয়কে ১ হাজার টাকা    জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিত ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য মৌলভীবাজার জেলা পর্যায়ে সদ্যগঠিত বিশেষ টাস্কফোর্সের কমিটির সদস্যদের সাথে নিয়ে এবং শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি অভিযান পরিচালনা করি। এসময় নানা অনিয়মের দায়ে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্সের কমিটির অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর