আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

সম্মিলিত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2024 09:47:28 am

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রী ও সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।


রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রিতকরণে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ ২০১৭ সালে কাজের সুবিধার জন্য আলাদা করা হয়েছিল। কিন্তু এরপর থেকে বিভাগের মধ্যে মতানৈক্য তৈরি হয়। তাই বর্তমান সরকার একত্রিত করার পরিকল্পনা করছে। যাতে আর্থিক ব্যয় কমে ও কাজের গতি বাড়ে।


জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বও দেয়া হয়েছে। তিনি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে একত্রিতকরণের বিষয়ে আলোচনা করেছেন।


চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের একীভূতকরণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবে।


দুই বিভাগের মধ্যে দ্বন্দ্বের কারণে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে পাসপোর্ট ইস্যু, বিদেশে পদায়ন ও সহায়ক জনবলের ঘাটতি বিষয়গুলো সমস্যা তৈরি করেছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই বিভাগ একত্রিত হলে অভ্যন্তরীণ সমস্যা কমবে। কাজের সুবিধা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়েও একই ধরনের বিভাগ বিভক্তি ঘটেছে। তবে সেখানে ক্ষমতা এখনও স্বাস্থ্যসেবা বিভাগের হাতে বেশি।


এখন সরকারের লক্ষ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবার একীভূত করে কার্যক্রমে গতিশীলতা আনতে।

আরও খবর