আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌথ অভিযানে অতিরিক্ত ফেরি ভাড়া আদায়কালে হাতেনাতে আটক ৩ জন

রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌথ অভিযানে অতিরিক্ত ফেরি ভাড়া আদায়কালে হাতেনাতে আটক ৩ জন রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ফেরি পারাপারে ভাড়া নেয়ার অপরাধে তিনজনকে আটক করেছে প্রশাসন। আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া মো. শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক(৩১), দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লা পাড়া গ্রামের মো. তারক আলী খাঁ'র ছেলে মো. এলাহী খাঁ(৩২), দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশাররফ ফকির(২৭)। রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় গোয়ালন্দ ফেরিঘাটে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ আহমেদ, রাজবাড়ি সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, গোয়ালন্দ থানা পুলিশ এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে প্রশাসনের জানান, তারা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এসময় তাদের হাতেনাতে ধরা হয়। অপরাধ শিকার করলে তাদের তিনজনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে