হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সশস্ত্র বাহিনী আমাদের গর্ব: তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-11-2024 07:03:22 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের প্রাক্কালে তার ফেসবুক পেজে দেয়া এক বাণীতে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে শহীদদের রুহের মাগফেরাত প্রার্থনা করেন।


তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী আমাদের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। এ বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক শান্তি রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন।জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের বাহিনীর সদস্যরা দেশের সুনাম অর্জন করেছেন।


তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠদের স্মৃতিও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, শহীদ জিয়ার সময় থেকেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বের আধুনিক বাহিনীর সমকক্ষ হয়ে ওঠে। পরবর্তীতে বিএনপি সরকারের সময়েও এ বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালানো হয়েছিল। ভবিষ্যতেও এ প্রয়াস অব্যাহত থাকবে। তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

আরও খবর