আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আরসিআরইউ'র 'সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা'র উদ্বোধন

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-12-2024 08:25:21 pm

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজের হাজী মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি রুমে সংগঠনের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী।


সংগঠনের সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের সঞ্চালানায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।


প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরসিআরইউ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি। তিনি রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠার কারণ, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম। তিনি সাংবাদিকতার গুরুত্ব ও এ পেশার নৈতিকতা সম্পর্কে সহযোগী সদস্যদের অবহিত করেন।কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পেশায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পেশা। এই পেশায় মানোন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পেশাদারিত্ব বাড়াতে ভূমিকা রাখছে বলে তারা প্রশংসা করেন।


অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি আবু সাঈদ রনি, দপ্তর সম্পাদক সুজন হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, তথ্য ও প্রচার সম্পাদক ইকরাম ফেরদৌস এবং নির্বাহী সদস্য আল সাকিব, ফারহানা আকতার ছন্দা ও উম্মে সিদ্দীকা সুইটিসহ অন্যরা উপস্থিত ছিলেন।







আরও খবর