সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে স্কুল পরিদর্শনে গিয়ে উপজেলা চেয়ারম্যানের চরম অসন্তোষ প্রকাশ


বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু। গত ২৩ নভেম্বর (বুধবার) উপজেলার ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে  নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

ওইদিন পরিদর্শনে গিয়ে তৃতীয় শ্রেণিতে ১১ ,চতুর্থ শ্রেণিতে ১৫, পঞ্চম শ্রেণিতে ৯ জন শিক্ষার্থী দেখতে পান। বিদ্যালয়টিতে ২০১২ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শুন্য রয়েছে।  যে ৫ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছে তার মধ্যে সহকারী শিক্ষক নাসির হাওলাদার ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান দেখতে পান ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর হতে অদ্যাবধি ২৩ নভেম্বর পর্যন্ত  শিক্ষক নাসির হাওলাদারের বিদ্যালয়ের হাজিরা খাতায় কোন সাক্ষর নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উক্ত শিক্ষক কতৃপক্ষকে না জানিয়ে কোন ছুটির  আবেদন ছাড়াই নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।  স্থানীয় অভিভাবক সুত্রে জানা যায়, ওই শিক্ষক নাসির হাওলাদার বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বিভিন্ন তদবির  বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন।  অভিভাবকবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেখতে পেয়ে শিক্ষক নাসির এর নানা অপকর্মের ফিরিস্তি তার কাছে তুলে ধরেন। উপস্থিত অভিভাকেরা জানান, অত্র বিদ্যালয়টির ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক গত কয়েক বছর ধরে মাঝেমধ্যে স্কুলে এলেও কিছুক্ষণ পর হাজিরা খাতায় সই করে চলে যান। মাঝে মাঝে হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে চলে যান। বিগত কয়েকমাস ধরে তিনি অনুপস্থিত থাকায়  বিদ্যালয়টিতে মানসম্মত

 শিক্ষা ভেস্তে যেতে বসেছে বলে ওই সব এলাকার অভিভাবকদের অভিযোগ। বিদ্যালয়টির সার্বিক পরিবেশ অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান হচ্ছে ব্যাহত। দীর্ঘদিন ধরে সেখানে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।  বিদ্যালয়টিতে নতুন কোন আসবাবপত্র দেখা যায়নি। বিদ্যালয়ে বরাদ্দকৃত সরকারি কোন টাকার হিসাবও পাওয়া যায় নি। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, উপজেলা চেয়ারম্যান মহোদয় বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার বিষয়টি শুনেছি-অভিযুক্ত শিক্ষক নাসির হাওলাদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ রয়েছে। অত্র বিদ্যালয়টির শৃঙ্খলা এবং শিক্ষার মান ফেরাতে উর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১৩ ঘন্টা ৬ মিনিট আগে