প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

২৫ কোটি টাকায় গাড়ির জঞ্জালমুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2022 05:41:52 am

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে ঢুকলে মনে হবে না এটা দেশের প্রধান ক্রীড়া ভেন্যু। জাতির পিতার নামের এই স্টেডিয়ামের পরিবেশ ক্রীড়াবান্ধব করে তোলা যায়নি দীর্ঘদিনেও। ভেতরে দেশের শীর্ষ ক্লাবগুলোর কিংবা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীনও বাইরে থাকে গাড়ি আর রিকশার জট। খোলা থাকে দোকানপাট। বারান্দায়ও থাকে মালামালের স্তূপ, পুরো স্টেডিয়াম এলাকাই যেন গাড়ি পার্কিং এলাকা।


গাড়ি পার্কিং করার কারণে স্টেডিয়াম চত্বরের পরিবেশ এমন হয় যে, মানুষের হাঁটাচলা করতেও সমস্যা হয়। হকার, অস্থায়ী দোকান, ভাসমান মানুষ, মাদকসেবী, ছিনতাইকারীর অভয়ারণ্য এই স্টেডিয়াম চত্বর।


বছর ছয়েক আগে পল্টন ময়দান ও হকি স্টেডিয়ামের মাঝের জায়গায় করা হয়েছিল গাড়ি পার্কিয়ের ব্যবস্থা। পরে সেখানে তৈরি করা হয়েছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। ফলে এখন যার যেভাবে খুশি গাড়ি পার্কিং করেন।


অচিরেই এই পার্কিং জঞ্জালমুক্ত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে। চাইলেই এখানে-সেখানে বাস, প্রাইভেটকার কিংবা অন্য কোনো গাড়ি পার্কিং করে রাখা যাবে না। গাড়ি রাখতে হবে নির্দিষ্ট পার্কিংয়ের স্থানে। এজন্য ৮৫টি গাড়ি রাখা যায় এমন একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং তৈরি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে।


আন্ডারগ্রাউন্ড পার্কিংটা হবে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের নিচে। এই পার্কিংটি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনই।


২০২০ সালের আগস্টে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান সেখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং, ডরমিটরি এবং কমপ্লেক্সে আরও কিছু কাজ করতে চিঠি দিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি আন্ডারগ্রাউন্ড পার্কিং তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং তৈরি ছাড়াও রোলার স্কেটিং কমপ্লেক্সে তৈরি করা হবে একটি ডরমিটরি। যেখানে অন্তত ২০০ শিশু-কিশোরকে রেখে স্কেটিং শেখানোর পাশাপাশি তাদের লেখাপড়া করাবে ফেডারেশন।


বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যেসব এতিমখানা আছে সেখান থেকে বাচ্চাদের এনে এখানে রাখা হবে। তাদের থাকা-খাওয়ার খরচ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়, আমরা স্কেটিং প্রশিক্ষণ দেবো।’


রোলার স্কেটিং ফেডারেশন ১০০ গাড়ি রাখা যায় তেমন একটি পার্কিং তৈরি করে দেওয়ার অনুরোধ করেছিল। তবে সেখানে যে জায়গা আছে তাতে সর্বোচ্চ ৮৫টি গাড়ি রাখার পার্কিং করা যাবে বলে জানান ফেডারেশনের ওই কর্মকর্তা।


নতুন এই সংস্কারকাজের মধ্যে সেখানে একটি শেখ রাসেল জাদুঘর নির্মাণের পরিকল্পনাও আছে। শেখ রাসেলের স্মৃতিময় জিনিসপত্র সংরক্ষণ করা হবে ওই জাদুঘরে। কমপ্লেক্সের সামনে সৌন্দর্যবর্ধনের কাজও আছে নতুন এ সংস্কার পরিকল্পনায়।

আরও খবর