আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল মহান বিজয় দিবসে এবার সরকারীভাবে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন সহ অন্যান্য আয়োজনে অংশগ্রহনের ব্যবস্থা ছিল না। যে কারনে কিছুটা ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুল। এ দিন তারা উপজেলার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থীর অংশগ্রহনে বৃত্তি পরিক্ষার আয়োজন করে। এরমধ্য হতে সেরা ২০ জনকে বিভিন্ন অংকের আর্থিক বৃত্তি প্রদান এবং আগামী এক বছরের জন্য তাদের যাবতীয় শিক্ষা সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়। স্কুল কতৃপক্ষ জানিয়েছে, পরিক্ষায় স্বচ্ছতার জন্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের ৩ সমন্বয়ে গড়া একটি টিম প্রশ্ন প্রনয়ণ এবং উত্তরপত্র মূল্যায়ন করেন। এছাড়া পরিক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন সানসাইন কলেজিয়েট স্কুল বাদে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা। বেলা ১২ টায় শুরু হয়ে এক ঘন্টা ব্যাপী চলে ১০০ নম্বরের নৈব্যক্তিক এই পরিক্ষা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন জানান, মেধাবী শিক্ষার্থীদের বাছাই করা এবং বিগত দিনের পিছিয়ে পড়া শিক্ষাকে সামনে এগিয়ে নিতে মহান বিজয় দিবসের দিনে তাদের এই উদ্যোগ নেওয়া। আশা করছি এতে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে।
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ৯ মিনিট আগে