দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পীরগাছায় নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির অভিভাবক সমাবেশ

রংপুরের পীরগাছায় নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির সুধি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে পথচলা শুরু হলো নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির। রোববার (২২ ডিসেম্বর) সকালে তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী গ্রামে অবস্থিত একাডেমি চত্ত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক কেএম জালাল উদ্দিন আকবর।

বিশেষ অতিথি ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, একাডেমি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরিফ বাদল, সমাজসেবক আব্দুল বাতেন মিয়া, শাহিনুর রশিদ কামাল, হুমায়ুন বাদশাসহ অভিভাবক, সুধিজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

কর্ণেল আব্দুল বাতেন আধুনিক ও নৈতিক শিক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে চালু করেন নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমি। এই একাডেমিতে হিফজ, নাজেরা, নূরানী এবং প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েদের ভর্তির সুযোগ রয়েছে। এছাড়াও আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাও আছে।       

আরও খবর