বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নোয়াখালীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণে তিনজন গ্রেফতার।

নোয়াখালীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণে তিনজন গ্রেফতার।



নোয়াখালীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণে তিনজন গ্রেফতার। 


রিপন মজুমদার নোয়াখালী বেগমগঞ্জ প্রতিনিধি:


নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনুছের ছেলে তানভীর আহম্মেদ শুভ, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে জুলফিকার ইসলাম নাঈম ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে আরিফুল ইসলাম সৈকত।


জানা গেছে কলেজ ছাত্রীর (১৮) সাথে একই কলেজে পড়ার সুবাদে তানভির আহমেদ শুভর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর মোবাইল দিয়ে মোবাইলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে তানভীর নিজের মোবাইলে নিয়ে নেয়। নগ্ন ছবি ও ভিডিও নেওয়ার কয়েকদিন পর থেকে ছাত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় শুভ। 

কিছুদিন আগে শুভ তার বন্ধু সৈকত ও নাঈমকে ওই ছাত্রীর নগ্ন ভিডিও গুলে তাদের মোবাইলে দিয়ে দেয়। ঐ ছত্রি বিষয়টি জানতে পেরে শুভর সাথে ফোনে যোগাযোগ করে এবিষয়ে জানতে চাইলে সে ভিডিওগুলো কেটে দিবে বলে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। 


এ ব্যাপারে ভুক্তভোগির পক্ষ থেকে তার বাবা থানায় অভিযোগ করা হলে পুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেণ। আসামি শুভর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। 


সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ভুক্তভোগির বাবা বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর