আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বিএনপি'র সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি'র নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী ) সন্ধ্যায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ ও তোড়িয়া ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড কমিটি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে আতাউর রহমান দৈনিক দেশচিত্রকে বলেন, আমি ০২ নং তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র নির্বাচিত একজন সভাপতি। বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের আমলে বহু নির্যাতন, জুলুম- অত্যাচার সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিশ্রমী নেতা-কর্মীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়ে ছিলাম এবং এখনো আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৎ , নিষ্ঠাবান কর্মী হিসেবে বিগত অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি'র সকল দলীয় কার্যক্রমে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছিলাম। ইহাতে একটি কূচক্রী মহল আমার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি'র বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি দল ও সভাপতি পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রহমান বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রয়েছে। এমনকি কারণ দর্শানোর নোটিশ ছাড়া কাউকেই দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহজাহান বলেন, দলের যে কারো নামে অভিযোগ হতেই পারে। তবে সেটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে হুট-হাট করে দল থেকে বহিষ্কার করা - এটা দলের ভাবমূর্তি নষ্ট করে। 

উপজেলা যুবদলের সদস্য সচিব বদরুজ্জামান মানিক তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তি স্বার্থে ঈর্ষান্বিত ও রাগের বশীভূত হয়ে যে ঘোষণা দিয়েছেন তা হাস্যকর ও অগ্রহণযোগ্য।

 উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোকসেদ আলী বলেন, বিএনপি'র মধ্যে একটি চক্র ষড়যন্ত্র করে তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানকে ফাঁসানো হয়েছে। এগুলো সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারী) উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ. জেড. এম বজলুর রহমান জাহেদ এবং সদস্য সচিব আলহাজ্ব কুদরত -ই-খুদা এর স্বাক্ষর করা নোটিশে তাঁকে বহিষ্কার করা হয়।


আরও খবর