আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

অন্তর্বর্তীকালীন সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2025 01:49:33 pm

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ ছাত্র, নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, এ নির্বাচনটি হতে হবে সবসময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইবো, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন।’


ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, এতে আপত্তি নেই। বরং আনন্দিত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবে না।


মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দল করবেন, দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, আপনারা অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।’


শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসে ছিল উল্লেখ করে তিনি বলেন, আজ সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজ আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে লক্ষ্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সে গণতন্ত্রে ফিরে যেতে পারিনি।


অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি আরও বলেন, আমরা সরকার একটি দিয়েছি, সে সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব হাসিনা যে জঞ্জাল সৃষ্টি করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো ন্যূনতম ঠিক করে, সংস্কার করে নির্বাচন দেবে তারা। সে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, জনগণ যাদের চাইবে তাদের ক্ষমতায় নিয়ে আসবে।

আরও খবর