আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

জবিতে ছাত্রদলসহ তিন সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পৃথক পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল,

শিক্ষার্থী ফোরাম ও হিউম্যান রাইটস সোসাইটি। 


আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শিক্ষার্থী ফোরাম বিক্ষোভ মিছিল করে এবং একই স্থানে হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে রফিক ভবনের সামনে কুয়েটে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচী করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।


এদিন বেলা ১টায় শুরু হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন,  "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো", "অবিলম্বে সন্ত্রাসীদের বিচার করো", "আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই"।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। কিন্তু কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা ছাত্রলীগের মতোই আচরণ। শিক্ষার্থীদের বি-রাজনীতিকরণের পাঁয়তারা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ফোরামের সদস্য ইভান তাহসীভ বলেন, "শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল। কিন্তু তাদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তা স্পষ্টত সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা দোষীদের বিচার চাই এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।"



অন্যদিকে, মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির  বক্তারা বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার কোনো স্থান নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, কিন্তু বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলা শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।"


বক্তারা আরও বলেন, "কুয়েটের শিক্ষার্থীরা একটি দাবি নিয়ে আন্দোলন করছিল, কিন্তু তাদের ওপর হামলা চালানো হয়েছে নৃশংসভাবে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।"


সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, "আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার পরিবেশ বজায় রাখুক এবং শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা হোক। কুয়েটের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।"


মানবন্ধনে হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করা হয়। তাদের দাবিগুলো হলো, কুয়েটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়া।


এ দিকে কুয়েটে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচী করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।  এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সহবস্থান চাই। সকলকে সেই ব্যাপারে সহযোগিতা করার অনুরোধ জানাই। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,

আমাদের ছাত্রদলের সাথে যেকোন ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ভদ্রতাকে কেউ যেন দূর্বলতা মনে না করেন, সম্প্রীতি বজায় রাখেন। আমরা সম্প্রীতির সাথে আছি, থাকবো

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে